ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ লোকমান বলেছেন, তার দেশের নৌ-বন্দরগুলোসহ বেসামরিক নানা স্থাপনার ওপর সৌদি আগ্রাসন অব্যাহত থাকায় ইয়েমেনও একই ধরনের পদক্ষেপ নেবে।
আবনা ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ লোকমান বলেছেন, তার দেশের নৌ-বন্দরগুলোসহ বেসামরিক নানা স্থাপনার ওপর সৌদি আগ্রাসন অব্যাহত থাকায় ইয়েমেনও একই ধরনের পদক্ষেপ নেবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের সমস্ত সামরিক স্থাপনা ও বিমান-বন্দর ইয়েমেনের সশস্ত্র ও গণ-বাহিনীর হামলার টার্গেট হবে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার দাঁতভাঙ্গা বা কঠোর জবাব দেয়া হবে বলে তার ওই বিবৃতিতে বলা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সৌদি আরবের আভা প্রদেশের সব সামরিক ও বিমান ঘাঁটি থেকে দূরে থাকতে সৌদি নাগরিকদের পরামর্শ দিয়েছেন। তার ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি অপরাধযজ্ঞ ও আগ্রাসনের ব্যাপারে বিশ্ব-সমাজের উদাসীনতার কারণে কৌশলগত পদক্ষেপগুলো না নেয়া ছাড়া ইয়েমেনের সামনে আর কোনো পথ খোলা রইল না। আর ইয়েমেনিদের এই প্রতিক্রিয়া সৌদি সামরিক ঘাঁটিগুলোর ওপর তাদের সাম্প্রতিক হামলাগুলোর চেয়ে অনেক বেশি কঠোর হবে বলে কর্নেল লোকমান জানান। ইয়েমেনে ১৫০ দিনেরও বেশি সময় ধরে নির্বিচার হামলা চালিয়ে আসছে সৌদি আরব। শত শত শিশু এবং নারীসহ প্রায় ৬ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক এ পর্যন্ত সৌদি হামলায় প্রাণ হারিয়ছেন। #
পাল্টা হামলা আরো কঠোর করব: সৌদিকে ইয়েমেন আবনা ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ লোকমান বলেছেন, তার দেশের নৌ-বন্দরগুলোসহ বেসামরিক নানা স্থাপনার ওপর সৌদি আগ্রাসন অব্যাহত থাকায় ইয়েমেনও একই ধরনের পদক্ষেপ নেবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের সমস্ত সামরিক স্থাপনা ও বিমান-বন্দর ইয়েমেনের সশস্ত্র ও গণ-বাহিনীর হামলার টার্গেট হবে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার দাঁতভাঙ্গা বা কঠোর জবাব দেয়া হবে বলে তার ওই বিবৃতিতে বলা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সৌদি আরবের আভা প্রদেশের সব সামরিক ও বিমান ঘাঁটি থেকে দূরে থাকতে সৌদি নাগরিকদের পরামর্শ দিয়েছেন। তার ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি অপরাধযজ্ঞ ও আগ্রাসনের ব্যাপারে বিশ্ব-সমাজের উদাসীনতার কারণে কৌশলগত পদক্ষেপগুলো না নেয়া ছাড়া ইয়েমেনের সামনে আর কোনো পথ খোলা রইল না। আর ইয়েমেনিদের এই প্রতিক্রিয়া সৌদি সামরিক ঘাঁটিগুলোর ওপর তাদের সাম্প্রতিক হামলাগুলোর চেয়ে অনেক বেশি কঠোর হবে বলে কর্নেল লোকমান জানান। ইয়েমেনে ১৫০ দিনেরও বেশি সময় ধরে নির্বিচার হামলা চালিয়ে আসছে সৌদি আরব। শত শত শিশু এবং নারীসহ প্রায় ৬ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক এ পর্যন্ত সৌদি হামলায় প্রাণ হারিয়ছেন। #